অফিসের কাজে ফাঁকি দিলে বেতন কি হালাল হবে?
ইসলামে উপার্জনের ক্ষেত্রে সততা ও দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মস্থলে নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করা, অফিসে সময়মতো উপস্থিত হওয়া এবং কর্মঘণ্টার সঠিক ব্যবহার করা চাকরিজীবীর নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।



