শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগঘন বার্তা নির্মাতা অমির
তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে সিরিয়ালটি। তবে এবার শেষ হতে যাচ্ছে দর্শকপ্রিয় এই ধারাবাহিকের পথচলা।

