সুন্দরবন জলদস্যুমুক্ত করার দাবিতে খোলপেটুয়া নদীতে ভাসমান মানববন্ধন
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সুন্দরবনের খোলপেটুয়া নদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কয়েক শতাধিক জেলে ও বাওয়ালি কয়েকশ নৌকা নিয়ে নদীতে ভাসমান অবস্থায় এই ব্যতিক্রমধর্মী মানববন্ধনে অংশ নেন।



