পোশাক শ্রমিকদের মজুরি সর্বনিম্ন ৩২, সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব
দেশের পোশাক খাতের সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নতুন মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। প্রস্তাবে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশদের ৩০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

