সময়সীমা শেষ, এবার সরকারি বাসার ভাড়াটে উচ্ছেদে অভিযান
সরকারি বাসা বরাদ্দ নিয়ে অনিয়ম বন্ধে এবার মাঠে নামছে সরকারি আবাসন পরিদপ্তর। ৩১ অক্টোবরের মধ্যে সরকারি আবাসনে থাকা সাবলেট ও ভাড়াটেদের বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হলেও এখনো যেসব বাসায় ভাড়াটে বা সাবলেট রয়েছেন, সেগুলোতে অভিযান চালানো হবে।

