খাগড়াছড়িতে শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সাদাছড়া বিতরণ
খাগড়াছড়িতে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সাদাছড়া বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক শারিরীকভাবে ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যক্তির মাঝে এ হুইলচেয়ার ও সাদাছড়া বিতরণ করা হয়।




