রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, এরপর ‘মাথায় পড়বে’ বলে হুমকি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রবেশপথেও বিস্ফোরণ ঘটানো হয়।



