শাহজালালে অবতরণের পর সৌদিয়ার ফ্লাইটে ধোঁয়া, দ্রুত নামলেন যাত্রীরা
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সৌদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এ সময় দ্রুত যাত্রীদের ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়। রবিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

