একাত্তরের জন্য পাকিস্তান অনুতপ্ত হবে, আশা শামা ওবায়েদের
একাত্তরে যা ঘটেছিল তার জন্য পাকিস্তান অনুতপ্ত হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রবিবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ কথা জানান।



