এইচএসসিতে পাস ১০ শতাংশের কম, ২২ কলেজের অধ্যক্ষদের তলব
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১ থেকে ১০ শতাংশ শিক্ষার্থী পাস করা ২২টি কলেজের অধ্যক্ষদের তলব করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী পাসের হার কম হওয়ায় কেন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

