রংপুরে চার খুনের চার্জশিট: মাদক নয়, পূর্ণাঙ্গ তদন্তে উঠে এলো ভিন্ন তথ্য
রংপুরের মাছুয়াপাড়ায় স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীসহ চার খুনের মামলায় তদন্ত শেষে দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে আসামি করে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ মাদক সেবনে বাধা দেওয়া নয়, চুরি করতে গিয়ে বাধা পেয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানানো হয়েছে।


