ককটেল নিক্ষেপের সময় আওয়ামী লীগের ৬ জন গ্রেফতার
ককটেল নিক্ষেপ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ছয় জনকে তিনটি ককটেল ও একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।



