‘কেউ প্রকাশ করে, কেউ করে না’: জীবনযাত্রার চাপে পিষ্ট সাধারণ মানুষ
রাজধানীর বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্যে স্বস্তি ফিরছে না সাধারণ মানুষের। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। অপরিবর্তিত রয়েছে ডিম, মাংস ও মাছের দামও। অপরদিকে আলু-পেঁয়াজের দাম কিছুটা সহনীয় পর্যায়ে, পাশাপাশি কমেছে আদা-রসুনের দাম।



