ঢাবি থেকে থানা কম্পাউন্ড: রাজধানীতে হঠাৎ সিরিজ ককটেল বিস্ফোরণে উদ্বেগ
রাজধানী ঢাকা জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে সিরিজ ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা। শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এই নাশকতামূলক তৎপরতা রবিবার (৮ নভেম্বর) রাতে ভয়াবহ রূপ নেয়।


