ঈশা খাঁর স্মৃতিবিজড়িত দুর্গে এক দিনের ভ্রমণ
বাংলার বারো ভূঁইয়াদের প্রধান মসনদে-আলা বীর ঈশা খাঁর স্মৃতিবিজড়িত এক ঐতিহাসিক স্থাপনা জঙ্গলবাড়ি দুর্গ। কিশোরগঞ্জ জেলা সদর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই দুর্গ।


