ঢাবির জগন্নাথ হলে নির্মিত হবে ৩০ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে নির্মিত হতে যাচ্ছে ৩০ ফুট উচ্চতার স্থায়ী দেবী সরস্বতীর প্রতিমা। হল কর্তৃপক্ষের দাবি, নির্মাণকাজ শেষ হলে এটি হবে বিশ্বের সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা।



