সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এবার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সেখানে ককটেল বিস্ফোরিত হয়।



