ঢাবিতে চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পৃথক চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে দুজনকে আটক করেন শিক্ষার্থীরা।

