ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
রাজধানীর পল্লবী থানা কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। থানা পুলিশ সূত্র জানায়, পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করা হয়।


