ভাইরাসের জিনোম বিশ্লেষণ করা যাবে সাধারণ ল্যাপটপে
ইন্টারনেট সংযোগ ছাড়াই সাধারণ মানের ল্যাপটপে ভাইরাসের জিনোম বিশ্লেষণ করা যাবে। এ জন্য ‘ডিজেনরিজলভ’ নামে একটি বিনামূল্যের সফটওয়্যার তৈরি করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষক।

