দর্শনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িসহ ৩ স্থানে পেট্রল বোমা নিক্ষেপ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এক বিএনপি নেতার বাড়িসহ তিনটি স্থানে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে শহরের পৃথক তিনটি স্থানে এ ঘটনা ঘটে।

