জিওগ্রাফি অলিম্পিয়াডে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, পাশে ছিল মিনিস্টার-মাইওয়ান গ্রুপ
রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াডে (এমওয়াই-জিইও ২০২৬) সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিশ্বে দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে পাঁচটি পদক জিতেছেন বাংলাদেশের তরুণ প্রতিযোগীরা।

