দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক
বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ৪৬৭ নবীন নাবিক। ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে তাঁদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটির প



