ডিআইইউর জব উৎসবে দেড় হাজার চাকরির সুযোগ, অংশ নিচ্ছে শতাধিক প্রতিষ্ঠান
চাকরিপ্রার্থীদের জন্য প্রায় ১ হাজার ৫০০ চাকরির সুযোগ নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিআইইউ জব উৎসব ২০২৬’। আগামী ২৮ ও ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।



