খাগড়াছড়িতে পর্যটকবাহী দুটি পিকাআপে আগুন
খাগড়াছড়ির খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুইটি সাজেকগামী পিকাআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত ৪টি পিকআপ পার্কিং করে রাখা হতো।

