ঘন কুয়াশায় মাঝনদীতে আটকা ফেরি
ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝনদীতে আটকা পড়েছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি ফেরি।আজ বুধবার সকাল ৬টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।


