সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
জাতীয় গ্রিডে প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রথম দফার এই পরীক্ষায় কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে এবং প্রাথমিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় কর্তৃপক্ষ এখন পরবর্তী ধাপের প্রস্তুতি


