খুলনায় একের পর এক বিএনপি নেতাকর্মী খুন
খুলনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা থামছে না। একের পর এক হত্যাকা-ের পরও তদন্ত ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই। পুরনো হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তার নিয়ে প্রশ্নের মধ্যেই গত ২৪ ও ২৭ অক্টোবর তেরখাদা ও বটিয়াঘাটায় যুবদলের তিন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।



