শ্রীপুরে অটোরিকশাচালক হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৫
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালক জাহিদ রহমানকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। পুলিশ বলছে, অটোরিকশাটি বিক্রি করে পাওয়া সাড়ে ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।



