পথিকের তৃষ্ণা মেটানোর সেই পান্থশালার স্মৃতি আজও অমলিন
একসময় দীর্ঘ পথের ক্লান্তি দূর করতে যেখানে মিলত শীতল পানি আর সঙ্গে বাতাসা, সেখানে পথিকেরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার গন্তব্যের পথে ছুটতেন। মাইলের পর মাইল হেঁটে আসা তৃষ্ণার্ত মানুষের জন্য এটি ছিল এক টুকরো স্বস্তির আশ্রয়।



