ভাড়া বাসায় করতেন কারবারি, ২০ কেজি গাঁজাসহ আটক নারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১২টি ইয়াবা বড়িসহ রুমা খাতুন (৩৬) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার ওই বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

