মুলাদীতে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
ভুক্তভোগী ওই নারীর তিনটি সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, সায়েদ ও জাবরুল দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্ন সময় উত্ত্যক্ত ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। গতকাল শনিবার রাতে ওই নারী ঘরের বাইরে বের হলে আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে তুলে নিয়ে যান।



