সরকারে পদের বিনিময়ে পদত্যাগে রাজি নেতানিয়াহু
সরকারে একটি গুরুত্বপূর্ণ পদের বিনিময়ে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে দেওয়া ওই প্রস্তাব অনুযায়ী, নতুন সরকারে একটি গুরুত্বপূর্ণ পদে থেকে নেতানিয়াহু পরে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন।


