চুয়েটের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শিক্ষক সমিতি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থার অবসান হয়নি। প্রায় আড়াই মাস ধরে চলা প্রশাসনিক ও একাডেমিক সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি।



