‘১৬ ডিসেম্বর গুলি করে হত্যা করা হবে’—কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হুমকি
নেত্রকোনায় ছাত্রদলের এক নেতাকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। তাঁর ব্যক্তিগত কার্যালয়ের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি চিরকুট। চিরকুটে আগামী ১৬ ডিসেম্বরের পর তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

