ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক। আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।



