কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল, গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা
কুষ্টিয়া শহরে জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন এবং মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে পৃথক এ দুটি ঘটনা ঘটে।


