বাড়িতে ৮২ বস্তা সার মজুত, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
কিশোরগঞ্জের মিঠামইনে অবৈধভাবে ৮২ বস্তা ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএএফ) সার মজুতের অভিযোগে মোখলেছুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা সারের বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানিয়েছে কৃষি বিভাগ।


