প্রয়োজনীয় কাগজপত্র ও ছাড়পত্র না থাকায় বকশীগঞ্জের দুই ইটভাটাকে জরিমানা
জামালপুরের বকশীগঞ্জে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটাকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
