মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা মিনিবাসে আগুন
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।


