উত্তাপ বাড়ছে, সংঘাতের শঙ্কা
রাজধানী ও আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে বাসে আগুন দেওয়া হচ্ছে। মাঝেমধ্যে ঘটছে ককটেল বিস্ফোরণ। এরই মধ্যে খবর এল, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।



