শেরপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
বগুড়ার শেরপুরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে আজ সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি রবীন্দ্রনাথ হাওয়ালদার।



