পাঁচ দফা দাবি আদায়ে ১৬ নভেম্বর থেকে সিলেটে সিএনজি অটোরিকশা ধর্মঘট
পাঁচ দফা দাবি বাস্তবায়নে ১৫ নভেম্বরের মধ্যে পদক্ষেপ না নিলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক নেতারা।


