চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া ঈদগাহ মাঠের সামনে ককটেল বিস্ফোরণে দুই পথচারী আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

