হরিরামপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার
মানিকগঞ্জের হরিরামপুরে মসজিদের ভেতরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম ওসমান মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের এক মাস পর সোমবার দুপুরে একটি সালিস সভা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।



