হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে, আটক ৭
সিরাজ মোল্লার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ দুপুরে ওসি তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।


