দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সংরক্ষিত আসনের সাংসদের গাড়িবহরে হামলা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহর আটকে দেন অপর পক্ষের নেতা-কর্মীরা।


