সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় দ্রুতগামী যানের চাপায় রহিমা খাতুন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।



