রমেক হাসপাতাল: সুস্থ হতে এসে মৃত্যুভয়
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে আগুনে পুড়ে কিংবা ছাদের পলেস্তারা ধসে প্রাণ হারানোর আতঙ্কে থাকতে হচ্ছে রোগী ও তাঁদের স্বজনদের। ১ হাজার ২৫০ কেভিএ ক্ষমতার বিদ্যুৎব্যবস্থায় চলছে প্রায় আড়াই গুণ বেশি লোড।



