‘হোতা’ পদ্মা ডিপোর ব্যবস্থাপক
বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা অয়েলের ডিপো থেকেই ধাপে ধাপে গায়েব হচ্ছে জেট ফুয়েল। গত ১১ মার্চ ঢাকায় ৭২ হাজার লিটার, ১৮ মে চট্টগ্রামে ৯ হাজার লিটার এবং সর্বশেষ নারায়ণগঞ্জে সাড়ে ১৬ হাজার লিটার জ্বালানি পাচারের ঘটনায় সামনে এসেছে বড় ধরনের অনিয়মের চিত্র।


